হাসিনার প্রত্যক্ষ মদদে রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের ঘটনার শোক পালন করতে পারি না -ববি হাজ্জাজ

হাসিনার প্রত্যক্ষ মদদে রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের ঘটনার শোক পালন করতে পারি না -ববি হাজ্জাজ

বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার খুনি হাসিনার প্রত্যক্ষ মদদে জুলাই-আগষ্ট মাস জুড়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে৷ গণহত্যার এই ক্ষত আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। এত রক্ত মাড়িয়ে ৫০ বছর আগের কোন ঘটনার শোক আমরা পালন করতে পারি না৷ এইদিনের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।

বুধবার (১৪ আগষ্ট) ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগকে সতর্ক করে দিয়ে ববি হাজ্জাজ বলেন, “এনডিএম এর ছাত্র সংগঠনসহ দেশের ক্রিয়াশীল ৩৪টি ছাত্র সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একযোগে ১৫ আগষ্ট শোক দিবস পালন না করার সিদ্ধান্ত নিয়েছে৷ ছাত্র-জনতা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আগামীকালও মাঠে থাকবে৷ সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি নিয়ে আমাদের দল এনডিএম আগামীকাল রাজপথে থাকছে। এদিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে তাহলে দাঁতভাঙা জবাব দেয়া হবে৷ পুরো শেখ পরিবার বিদেশে পালিয়ে গিয়ে দেশের ভিতর অরাজকতা তৈরির জন্য হিন্দু সম্প্রদায়কে উষ্কে দিচ্ছে৷ জনগণ এসব নাটক অনেক দেখেছে৷ এখন সময় প্রতিরোধের। আওয়ামী লীগের গণহত্যা, মানবতাবিরোধী সকল অপরাধ এবং লুটপাটের বিচার হবেই।”

জামায়াত প্রসঙ্গে ববি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামের উপর আরোপকৃত নিষেধাজ্ঞার সরকারি প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার হবে বলে আমরা প্রত্যাশা করি। দেশের মানুষ যাদের গ্রহণ করবে তাঁদের রাজনীতি এবং নির্বাচন করার পূর্ণ অধিকার আছে।”

ববি হাজ্জাজ বলেন, “আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রেখেছি৷ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত খুলে দেয়া উচিৎ। প্রশাসনের সব স্তর থেকেই ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে৷ এজন্য স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদ বাতিল করে প্রশাসক নিয়োগ করতে আমরা আবেদন জানিয়েছি।”

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।