মধুখালী প্রতিনিধিঃ পূর্বশত্রুতার জেরধরে গত সোমবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের আঃ রাজ্জাকের দাপটের ছেলে বাবু তার ভাই এবং দলবল সহ মরহুম বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন শেখের বড় ছেলে শাহাদত (৪০) সহ অন্যান্য ছেলেদের মেরে রাকিব শাহাদতকে মাথায় রাম দা দিয়ে কোপ দিয়ে হাসপাতালে পাঠাইয়া দেয়। বর্তমান শাহাদত মধুখালী হাসপাতালে চিকিৎসা হয়ে মাথায় প্রায় ১৭(সতের) টি সেলাই নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গ্রামবাসীর মাধ্যমে জানা যায়, বাবু একজন খারাপ প্রকুতির ছেলে এবং এর নামে অনেক অপবাদ আছে। তাই বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন শেখ মারা যাওয়ার পর মরহুম বীরমুক্তিযোদ্ধার ছেলে চঞ্চল,শহিদুল সাংসারিক ও অংশদারিত্ব নিয়ে ঝামেলা । এই সুযোগে এদের মধ্যে বাবু জোটলা বেধেছে।
আরো জানা যায়, সালামতপুর গড়াই ও মধুমতি নদীতে কোমরপুর গ্রামের কলম মন্ডল এন্ড গং নদীতে কাটার সাবাড় এর বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন শেখের ছেলে কায়েসের শেয়ার থাকায় চঞ্চল, রাকিব,ও বাবু এন্ড গং নদীতে গ্যাস পাউডার দিয়ে ১২টি কাটার মাছ ধবংশ করে দেয়।
এক পর্যায় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস(বাবু) শান্তির লক্ষে গ্রামের গন্যমান্য লোকজনের মাধ্যমে সালিশ করে সবার কথা শুনে সত্যতা পায় এবং বাবুকে ৩০,০০০(ত্রিশ)হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা ১৫০০০/(পনের হাজার )টাকা দেওয়ার পর আর বাকী টাকা যাতে না দেওয়া লাগে সেই ফন্দিতে বাবু বলে বেড়ায় কায়েস এর স্ত্রী খারাপ এবং এরা আমার জমিতে লাগানো উচতা গাছ কেটে দিয়েছে। ফলে কায়েসকে বাবু ২(দুই) দিন তার ছেলে স্ত্রীকে বাড়ীতে উঠতে দেয় নাই এবং বাড়ী ছাড়া করবে।
আবার কায়েস এর ঘরের দরজা রাম দা দিয়ে কোপ দিয়ে নস্ট করে দেছে এবং মরহুম বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন শেখের বাড়ীও আঘাত করেছে। এই কথা শুনে শাহাদত কায়েসকে বাড়ী উঠাতে গেলে এই গন্ডগোলের সূত্রপাত ঘটে।
এ ব্যপারে ইয়াছিন শেখের ছেলে আকিদুল শান্তির লক্ষে সঠিক বিচারের আশায় মধুখালী থানায় একটি অভিযোগ করবেন বলে জানা যায়।