× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন

হাসপাতালে পড়ে রয়েছে ছাত্রলীগ নেতার স্ত্রীর মরদেহ

admin
হালনাগাদ: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

খাগড়াছড়ির গুইমারা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের দার্জিলিং টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পিংকী চৌধুরী (২৫) গুইমারার দার্জিলিং টিলার বাসিন্দা। ঘটনার পর থেকেই সাগর চৌধুরী পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় বছর খানেক আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সাগর চৌধুরীর সঙ্গে পিংকী চৌধুরীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই সাগর নানা অজুহাতে পিংকীর ওপর শারিরীক নির্যাতন চালাতেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠকও হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কথা কাটাকাটির জের ধরে পিংকীকে মারধর করেন সাগর।

পরে স্থানীয়রা রাত সোয়া ৮টার দিকে পিংকীকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনিসুল হক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। রাত সোয়া ৮টার দিকে এক নারীসহ ৪/৫ জন পিংকীর মরদেহ হাসপাতালে রেখে চলে যান বলেও জানান তিনি।

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান জানান, তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..