× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

হালাল সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে মুসলিম বাজারে প্রবেশের বড় সুযোগ পাবে

Kishori
হালনাগাদ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
হালাল সার্টিফিকেশন ব্যবস্থা

বাংলাদেশই হালাল সার্টিফিকেশনের একমাত্র অনুমোদিত সংস্থা ইসলামিক ফাউন্ডেশন, যেখানে এখন পর্যন্ত মাত্র ১২৪টি প্রতিষ্ঠান সার্টিফিকেট পেয়েছে। হালাল সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ পাবে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে মালয়েশিয়ার হালাল শিল্প কর্মকর্তাদের সঙ্গে হোটেলে এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আসুন, আমরা এ বিষয়ে পদক্ষেপ নিই।’

বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রীর দফতরের হালাল বিষয়ক সমন্বয়কারী দাতিন পাদুকা হাজাহ হাকিমা বিন্তি মোহাম্মদ ইউসুফ। উপস্থিত ছিলেন ইসলামিক উন্নয়ন মালয়েশিয়ার (জাকিম) মহাপরিচালক সিরাজউদ্দিন বিন সুহাইমি এবং হালাল উন্নয়ন কর্পোরেশনের (এইচডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হাইরোল আরিফিন সাহারি।

মালয়েশিয়ার কর্মকর্তারা জানান, বর্তমানে বিশ্বব্যাপী হালাল পণ্যের বাজারের আকার ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০৩০ সালের মধ্যে এটি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। মালয়েশিয়া অন্তত ১৪টি হালাল শিল্প পার্ক পরিচালনা করছে এবং বাজারে তাদের বড় অংশীদারি রয়েছে। মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ অবকাঠামো ও সার্টিফিকেশন ব্যবস্থা উন্নত করতে পারলে এই বাজারে প্রবেশের বড় সুযোগ পাবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়াকে বাংলাদেশে হালাল শিল্প পার্ক স্থাপনের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে সহায়তার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করে কী কী দরকার তা নির্ধারণ করতে পারি। অনেক বাংলাদেশি কোম্পানি হালাল সার্টিফাইড পণ্য রফতানিতে আগ্রহী।’

প্রধান উপদেষ্টা এই বৈঠককে একটি মূল্যবান শিক্ষার অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘অন্তর্দৃষ্টির জন্য ধন্যবাদ, এটি হালাল পণ্যের উপর একটি ক্লাসের মতো মনে হচ্ছে।’ তিনি মন্তব্য করেন।

এর আগের দিন বাংলাদেশ ও মালয়েশিয়া হালাল খাতে সহযোগিতার একটি নোট বিনিময় করেছে, যা কর্মকর্তারা ‘হালাল কূটনীতি’ হিসেবে অভিহিত করেছেন। সিরাজউদ্দিন বিন সুহাইমি জানান, মালয়েশিয়া শিগগিরই বাংলাদেশের প্রয়োজনীয়তা মূল্যায়নে একটি দল পাঠাবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..