× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

দেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারি বর্ষণ হবে আজ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুন, ২০২০
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি ভারতের ওড়িশা উপকূলে লঘুচাপ আকারে অবস্থান করছে। এর ফলে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে। পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে উৎপন্ন হয়েছে এটি। লঘুচাপের প্রভাবে আজ বাংলাদেশের প্রায় সব জেলাতেই হালকা থেকে ভারি বর্ষণ হবে।

লঘুচাপটি আজ শনিবার (১৩ জুন) ভারতের ওড়িশার স্থলভাগে প্রবেশ করতে পারে।  দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবার রাতে লঘুচাপ আকারে পরিণত হয়েছে। এটি অনেকটা দুর্বল হয়ে গেছে। তবে এর প্রভাবে আজ শনিবার সারা দেশে বৃষ্টি হবে। সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল থাকবে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ জেলায় আজ অস্থায়ী দমকা ঝোড়ে হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এ ছাড়া ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৭০ মিলিমিটার; ঢাকাসহ দেশের প্রায় সব জেলায়ই বৃষ্টি ঝরেছে।

এদিকে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে জেলেদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..