× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ডেস্ক রিপোর্টার

হামাসের সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না ইসরাইল; পুতিনকে নেতানিয়াহু

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
putin

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে বলেছেন, ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত গাজা উপত্যকায় তাদের অভিযান বন্ধ করবে না। ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এই কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু সোমবার সন্ধ্যায় পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন এবং ‘এটি স্পষ্ট করেছেন যে, ইসরাইল জঘন্য এবং নিষ্ঠুর খুনীদের হাতে হামলার শিকার হয়েছে। তারা এসব খুনীকে রুখতে দৃঢ় সংকল্পবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে যুদ্ধে নেমেছে। এক্ষেত্রে ইসরাইল হামাসের সামরিক ও সরকারি সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত থামবে না।’

সোমবার ক্রেমলিন জানায়, পুতিন এবং নেতানিয়াহু ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের বিষয় নিয়ে কথা বলেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট নিহত ইসরাইলিদের নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তিনি নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয় এমন যেকোন কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে সহিংসতা বৃদ্ধি রোধ করতে এবং গাজায় মানবিক বিপর্যয় এড়াতে মস্কোর বিভিন্ন পদক্ষেপ ইসরাইলি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

সোমবার পুতিন ফিলিস্তিনি, মিশর, ইরান ও সিরীয় নেতাদের সাথে টেলি ফোনে কথা বলেছেন। এসব ফোনালাপের হাইলাইট ইসরাইলকে জানানো হয়েছে। ক্রেমলিন জানায়, পুতিন আরও বলেন যে, রাশিয়া এ সংঘাতের কূটনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..