নীলফামারীতে দুপুরে খেলার ছলে দুই বাচ্চা ঝগড়া করে যে যার মত বাড়ি ফিরে যায় পরে ঘটনাটা ভুলে ও যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে সন্ধায় প্রতিমা রায়ের বাড়ি এসে ঠাকুর ঘরে ঢুকে সব ভেঙ্গে দেয় ও তাকে টেনে হিঁচড়ে বাইরে এনে যথেচ্ছভাবে আমেনা ও সেফালী বেগম মারে।
ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার জলঢাকা থানার ধর্মপাল পায়রাবন্দ ইউনিয়নের গড় ধর্মপাল গ্রামে গুরুদাস রায়ের বাড়িতে।
দুপুর ৩টার আসেপাশে প্রতিমা রায়ের ছেলে (১০) ও আমেনা বেগমের ছেলে (১২) খেলার ছলে মারামারি হয়। খেলা শেষে তারা যার যার বাড়িতে চলে যায়। প্রতিমা রায় একাদশী উপবাস থেকে সন্ধায় ঠাকুর ঘরে পূজা দিতে গেলে হটাৎ করে আমেনা ও তার দল লাঠি সোটা নিয়ে সেখানে প্রবেশ করে প্রতিমা সহ সব কিছু ভেঙ্গে ফেলে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে বেধড়ক মার শুরু করে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলে, আমেনা ও সেফালী বেগম যখন লাঠি উঁচু করে তেড়ে আসে তখন আমি এখানে ছিলাম। ওদের ওভাবে ছুটে আসতে দেখে আমি দৌড়ে যাই। গিয়ে দেখি আমেনার হাতে যে কাঠের বাতা ছিল তাই দিয়ে ঐ মহিলাকে বাড়ি দেয়া শুরু করেছে। সাথে যে দুজন মহিলা ছিল তারা মেরেছে কিনা সেটা আমি দেখিনি। আমি শুধু আমেনাকে মারতে দেখেছি।
প্রতিবেশি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলে, আমি দেখলাম ঘরে ঢুকে প্রথমে লাঠি দিয়ে ভেতরের সব ভেঙ্গে ফেলে তারপর ঐ মহিলার মাথায় বাড়ি দেয় আমেনা তারপরে চুলের মুঠি ধরে টেনে বাইরে এনে হাতে অনেক মারে। তাতে অনেক চোট লাগে ও শাঁখা ভেঙ্গে যায়।
প্রতিমার স্বামী গুরুদাস রায় বাড়ি ফিরে এই অবস্থা দেখে তার স্ত্রীকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং থানায় খবর দেয়। পরেরদিন জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমানের আন্ডারে এস.আই আব্দুর রহিম ও এস.আই মানিক ঘটনার সত্যতা যাচাইয়ে গুরুদাস রায়ের বাড়ি আসে। তারা সব দেখে শুনে বলে মন্দির ভাংচুর কথা উল্লেখ করার দরকার নেই। তোমরা শুধু মারামারির কথা উল্লেখ করে মামলা করতে পারো।
তাদের কথা মত তারা কপি জমা দিলেও এখনো মামলা গ্রহণ করা হয়নি বলে জানান প্রতিমা রায়ের পরিবার।
প্রতিমা রায় এখনো জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বামী বলে আমি এই ঘটনার বিচার চাই। ওরা বাড়ি বয়ে এসে ভাংচুর ও আক্রমন করে পার পেয়ে যাবে আমরা ভুক্তভোগী হয়ে বিচার পাবো না এটা কেমন আইন।