× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

হামলাকারী আসামীকে গ্রেফতারের দাবীতে আহত হনুমানের আদালতে অবস্থান

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

ইমদাদুল হক, পাইকগাছা: পাইকগাছায় আহত হনুমান আবারো হামলাকারী আসামীকে গ্রেফতারের দাবীতে আদালত এলাকায় অবস্থান নিয়েছে। সোমবার দুপুরে আইনজীবি সমিতির কক্ষে ঘন্টার পর ঘন্টা অবস্থান নেয়। বিষয়টি উপলব্ধি করে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামীকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশকে নির্দেশ দেন। এদিকে সুষ্ঠু তদারকির অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আহত হনুমানটি। উল্লেখ্য খাদ্যাভাবে কেশবপুরের দলছুট কিছু সংখ্যক কালোমুখো হনুমান বেশকিছুদিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। অবস্থানরত হনুমানগুলোর মধ্যে কে বা কাহারা একটি হনুমানকে গত ৬ জুলাই সকালে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবীতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আদালতের আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। পরবর্তীতে ২৪ জুলাই আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক গাজী জামশেদুল হক প্রাথমিক তথ্য প্রমানের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে থানা পুলিশকে নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..