× Banner
সর্বশেষ
নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর

হামলাকারীদের একজন ইউরোপীয় পার্লামেন্টের ক্লিনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস হামলায় অংশ নেওয়া ‍এক হামলাকারী কিছুদিনের জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ খবর জানানো হয়।

এদিকে, বেলজিয়ান পুলিশ নাজিম লাচরাওইক (২৪) নামে ওই হামলাকারীর একটি ছবিও প্রকাশ করেছে।

সূত্র জানিয়েছে, নাজিম মেট্রো রেলওয়ে স্টেশনে হামলাকারীদের একজন ছিলেন। তার বিরুদ্ধে গত নভেম্বরের প্যারিস হামলায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

ইউরোপিয়ান পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নাজিম লাচরাওইক ২০০৯ ও ২০১০ সালের গ্রীষ্মের ছুটিতে মাসব্যাপী পার্লামেন্টের ক্লিনার হিসেবে কাজ করেছেন।

তবে ওই সময়ে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না বলেও প্রমাণাদি জমা দিয়েছে সংশ্লিষ্ট ক্লিনিং ফার্ম।

অপরদিকে, জঙ্গিদের হুমকির ঘটনায় বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেল জোর দিয়ে বলেছেন, বেলজিয়াম ব্যর্থ রাষ্ট্র নয়।

তিনি ওই হামলা ও ব্যর্থতায় বেলজিয়ান কর্তৃপক্ষের সবারই সমান দায় রয়েছে বলেও মন্তব্য করেছেন।

গত ২২ মার্চ স্থানীয় সময় সকালে ব্রাসেলসের জাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩২ জন নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..