× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

হাতের কবজি দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে ফুলবাড়ীর তানিয়া খাতুন

admin
হালনাগাদ: বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

রতি কান্ত রায়(কুড়িগ্রাম)প্রতিনিধি: দুটি হাতের সবকটি অাঙ্গুল  নেই এর পরেও কবজি দিয়ে লিখে এইচ এইচ সি পরীক্ষা দিচ্ছেন নাগদাহ গ্রামের  শারীরিক প্রতিবন্ধী  তানিয়া খাতুন।ছোট বেলা থেকেই অত্যন্ত দু:খ- কষ্টেরর মধ্যে দিয়ে প্রতিপালিত হয়ে অাসছে। তার দুটো হাতই অচল হলেও কখনও দমে যায়নি  সে।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে  জীবন যুদ্ধে জয়ী হতে জম্মের পর থেকেই  সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। ছোট বেলা থেকেই লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছশক্তি থাকায় শারীরিক প্রতিবন্ধী তানিয়া খাতুন ভর্তি হয় গ্রামের স্কুলেই।নাগদাহ গ্রামের বীমাকর্মী তোফাজ্জল হোসেনের মেয়ে।দুই ভাই -বোনের বড় তানিয়া খাতুন।

নাগদাহ গ্রামের বাড়ীতে গেলে দেখা যায়,কুড়ে ঘরে বাবা-মা,ভাই ও দাদীমার সাথে বাস করে সে।কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি  কলেজ থেকে এইচ এসসি পরীক্ষা দিচ্ছে সে।  কলা-বিভাগের শিক্ষার্থী হিসাবে ফুলবাড়ী ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের তৃতীয় তলায় ৩০২ নম্বর কক্ষে তার পরীক্ষা চলছে। তানিয়া খাতুনের রোল :২৯৮৩৫৮। শারীরিক প্রতিবন্ধী হওয়া সও্বেও সে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ২০ মিনিট সময় পরীক্ষা দিতে চায়না সে। অন্য সকলের মত নির্ধারিত সময়েই পরীক্ষা দিতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে তানিয়া খাতুন।পরীক্ষা কেন্দ্র সচিব ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অামিনুল ইসলাম রিজু তানিয়া খাতুন প্রতিটি পরীক্ষায়  অংশ গ্রহন করছে  এবং অামরা তার চাহিদা মত সকল সুযোগ -সুবিধা প্রদান করছি।  তিনি অারো জানান যে, প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত বাড়তি ২০ মিনিট ব্যবহার না করেই সকল প্রশ্নেরের উওর লিখতে সক্ষম সে। দুই হাতের কবজি দিয়ে পরীক্ষার খাতা উল্টাচ্ছে ও প্রশ্নের উওর লিখে যাচ্ছে।তারা তানিয়া খাতুনকে কখনই শারীরিক প্রতিবন্ধী মনে করেন না। তাকে অনেক দুর পর্যন্ত যেতে হবে। লেখাপড়া শেষে সে অাত্ননির্ভরশীল হতে চায়।জীবনে  শারীরিক প্রতিবন্ধীকতা কোন বাধাই নয়।


এ ক্যটাগরির আরো খবর..