× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

হাতিয়াতে ট্রলারডুবি, নিহত ২-নিখোঁজ ২

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
হাতিয়াতে ট্রলারডুবি, নিহত ২-নিখোঁজ ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াাতে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ২ জেলের মৃত্যু হয়েছে এবং ২ জেলে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের দমারচরে  এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার পরিদর্শক কাঞ্চন কান্তি দাশ,ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ২ জেলে নিখোঁজ রয়েছে।  তবে তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় ট্রলারে থাকা ১০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,উড়ো উড়ো শোনা যাচ্ছে ২-৩জন জেলের মরদেহ ঘটনাস্থলের আশে পাশে থেকে উদ্ধার করা হয়েছে।  এলাকার যাত্রাপথ দুর্গম। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..