× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

বিশ্বজিৎ শীলঃ হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৩ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ ও উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ গণি চৌধুরীর অনুসারী পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেদসহ অন্তত ৮ জন আহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১১অক্টোবর) সংঘটিত এ ঘটনায় ওই নেতার অনুসারী সালাউদ্দিন, রবিন, মুরাদ, অভি, জনি, তাসিফ ও আবু সাহেদও আহত হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় সাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কলেজ কর্তৃপক্ষ সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ অক্টোবর) সব ধরণের স্থগিত ঘোষণা করেছে। অবশ্য কলেজের প্রশাসনিক কর্মকন্ডা ও চলমান পরীক্ষা অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র জানায়, উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউনুচ গণি চৌধুরীর অনুসারী হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী কায়সার ও তার বন্ধু একই কলেজের শিক্ষার্থী শহীদুলের মধ্যে ব্যক্তিগত বিষয় নিয়ে রবিবার বেলা বারোটার দিকে কথা কাটাকাটি হয়। পরে কায়সারের ইচ্ছা অনুযায়ী উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালামের অনুসারী হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে শেল্টার দেয়। এ নিয়ে ইউনুস গণি সমর্থক ও এম এ সালাম সমর্থকরা দুপুর দেড়টার দিকে প্রথমে হাতাহাতি জড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি শান্ত হয়ে আসার একপর্যায়ে আওয়ামীলীগ নেতা মনজুর আলমের অনুসারীরা এসে এমএ সালাম সমর্থকদের সাথে যোগ দেয়। একই সময় কিছু সংখ্যক ইউনুস গণি সমর্থকরা বিভিন্নস্থান থেকে এসে কলেজে এসে জড়ো হয়। উভয়গ্রুপের স্লোগান চলাকালিন ওই স্থান থেকে পরপর তিনটি ফাঁকা গুলি নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উপস্থিত সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সালাম ও মনজুর আলম সমর্থকরা একজোট হয়ে ইউনুচ গণি সমর্থকদের উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইউনুচ গণি চৌধুরীর অনুসারী পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেদ, সালাউদ্দিন, রবিন, মুরাদ, অভি, জনি, তাসিফ ও আবু সাহেদ আহত হয়। আহতদের মধ্যে সাহেদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা নিয়েছে। থেমে থেমে এ সংঘর্ষ দুপুর দেড় টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চলে।

উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম অনুসারী হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর জানান, ‘ কলেজ শিক্ষার্থী কায়সার আমাদের সাথে রাজনীতি করতে চাওয়াকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে
বহিরাগতরা কলেজে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আমরা ও আওয়ামীলীগ নেতা মনজুর আলমের সমর্থকরা মিলে তাদের ধাওয়া দিই।

উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউনুচ গণি চৌধুরী অনুসারী হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা শাওন জানান,‘সালাম গ্রুপের অনুসারীরা অতর্কীতভাবে আমাদের উপর আগ্নেআস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এসময় তারা পরপর তিনটি ফাঁকা গুলি নিক্ষেপ করেছে। তাদের ন্যাক্কারজনক হামলায় আমাদের ৮ নেতাকর্মী মারাত্বক আহত হয়েছে। হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন জানান, ‘ ছাত্রসংঘটনের এই ধরণের হামলার ঘটনা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে।

পরিস্থিতি বিবেচনা করে সোম ও মঙ্গলবার (১২ ও ১৩ অক্টোবর) সব ধরণের ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে কলেজের প্রশাসনিক কর্মকন্ডা ও চলমান পরীক্ষা অব্যহত থাকবে। থানার ওসি মোহাম্মদ ইসমাইল পিপিএম(বার) জানান, ‘ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অবশ্য আমি ঘটনার সময় নগরীতে মিটিং এ ছিলাম। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্বক চেষ্টা করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..