× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রীর সাথে তিন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Kishori
হালনাগাদ: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী Peter Szijjarto এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্বিপাক্ষিক বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ  ১৮সেপ্টেম্বর(সোমবার) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের পার্শ্ব বৈঠকে উভয় মন্ত্রী এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এগুলো হলো অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি, ২০২৪-২৬ সালের জন্য স্টাইপেনডিয়াম হাঙ্গারিকাম প্রোগ্রামের কাঠামোর মধ্যে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক এবং ২০২৩-২৫ বছরের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক।

বৈঠকে দু’দেশের মন্ত্রীদ্বয় খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এছাড়া বিশ্বব্যাপী জনগণের দুর্দশা লাঘবের জন্য যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে হাঙ্গেরির সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হাঙ্গেরির প্রচেষ্টা থাকবে বলে হাঙ্গেরির পররাষ্ট্র মন্ত্রী জানান।

বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। প্রস্তাবিত সফরে দ্বৈত কর পরিহার, বিনিয়োগের নিরাপত্তা বিষয়ক চুক্তি এবং পানি সহযোগিতা চুক্তি স্মারক স্বাক্ষর হবে বলে উভয় মন্ত্রী আশা প্রকাশ করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির বিষয়েও উভয় মন্ত্রী আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশি নাগরিকদের জন্য হাঙ্গেরির ভিসা ঢাকা থেকে আবেদনের প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে বাংলাদেশি নাগরিকদের ঢাকা থেকে হাঙ্গেরির ভিসা আবেদন প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রীকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।


এ ক্যটাগরির আরো খবর..