হাফিজুলইসলাম,জুড়ী (মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার ব্যবসায়ী সাইফুল ইসলামের অর্থায়নে পশ্চিম জুড়ী ইউনিয়নের হাকালুকি হাওরপাড়ের তালতলা খাগটেকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষক খোকালাল দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের একমাত্র নারী উপজেলা চেয়ারম্যান, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশানারা মিলি।
সভায় স্বাগত বক্তব্য ও মানপত্র পাঠ করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি গীতা রাণী দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুর রব, জুড়ী উপজেলা আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম, স্কুলড্রেস দাতা ব্যবসায়ী সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, সাবেক ইউপি মেম্বার স্বপন কুমার দাস, সমাজসেবক আব্দুল মুহিত, সিরাজ উদ্দিন প্রমুখ।