হাইকোর্টের বিচারকার্য পরিচালনায় অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

হাইকোর্টের বিচারকার্য পরিচালনায় অবকাশকালীন বেঞ্চ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন

আগামী ১৪ হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য (২২০ নং গঠনবিধির আংশিক সংশোধন পূর্বক) প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছেন।

সুপ্রীম কোর্টের ২৮ আগস্টের ৩৯৭-এ নম্বর বিজ্ঞপ্তির আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধন অনুযায়ী  অবকাশকালীন সময়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন একত্রে ডিভিশন বেঞ্চে এ কোর্টের মূল ভবনের ২৩ নম্বর বিচারকক্ষে বসবেন।

আগামী ১৫, ১৬, ১৭, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর সকাল ১১টা ৪০ হতে দুপুর ২টা পর্যন্ত শুনানীর জন্য দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত বিষয়াদিসহ ডিভিশন বেঞ্চে গ্রহনযোগ্য অতি জরুরি ফৌজদারি মোশন; ফৌজদারি আপীল মঞ্জুরীর আবেদনপত্র এবং এ সংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারি মঞ্জুরীকৃত আপীল ও এ সংক্রান্ত জামিনের আবেদনপত্র; ফৌজদারি মঞ্জুরীকৃত আপীল ও সকল জেল আপীল মঞ্জুরীর আবেদনপত্র ও শুনানী; ফৌজদারি রিভিশন এবং ফৌজদারি বিবিধ মোকদ্দমা; যেসব বিষয় এ বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয় সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ এবং শুনানী করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।