× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: ট্রাম্প মশা দমনে ওলবাকিয়া পদ্ধতি, যুক্তরাষ্ট্রে নতুন পদ্ধতির প্রয়োগ আগস্টে বঙ্গোপসাগরে নিম্নচাপ, হতে পারে তাপপ্রবাহ ও বন্যা পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক

হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী শিশুদের প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী শিশুদের প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিবন্ধী শিশুদের প্রীতি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়।

হরিণাকুন্ডু শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী সঞ্জয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা, মাগুরা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক প্রদীপ কুমার। অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্জয় ট্রাস্টের ট্রাস্টি আলমগীর হোসেন।

এসময় বক্তারা, উন্নত দেশ গড়তে প্রতিবন্ধী শিশুদের সমাজের মুল ধারায় ফিরিয়ে আনতে তাদের প্রতি আরও যতœশীল হওয়ার আহŸান জানান। পরে বিদ্যালয়ের পৃষ্টপোষক প্রবাসী সঞ্জয় ট্রাস্টের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার সাহাকে সংবর্ধণা প্রদাণ করা হয়। শেষে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..