× Banner
সর্বশেষ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুন্ডুতে আগুনে ৩০ বিঘা জমির পানবরজ পুড়ে ছাই

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
পানবরজ পুড়ে ছাই

ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের বরিশখালী-শ্রীরামপুর গ্রামের মাঠে আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে ৩০ বিঘা জমির পানবরজ। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক মারুফ আলী বলেন, দুপুরে হঠাৎ রফিকুল লস্করের পানবরজে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে তা আশপাশের পানবরজে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুড়ে যায় ওই মাঠের ২২ জন কৃষকের প্রায় ৩০ বিঘা জমির পানবরজ।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি বা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..