× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পিআইডি

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে

খুব শীঘ্রই দেশব্যাপী সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।

মন্ত্রী বলেনআজকের মতবিনিময় সভায় দুইটি বিষয়ে অনুশাসন দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো- আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে খুবই শীঘ্রই দেশব্যাপী বিশেষ করে ঢাকা থেকে অভিযান শুরু করবো। সেজন্য চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসেবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যারা অস্ত্রধারী সন্ত্রাসীদাগি আসামিযারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেতাদের একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করে সে হিসেবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরো বলেনবর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং এর মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি বলেনআমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আর এ ক্ষেত্রে পুলিশের ভূমিকা অগ্রগণ্য। তিনি আরো বলেনযেহেতু বাংলাদেশ বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিলসে সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছে।  মন্ত্রী বলেনমানুষ যেন পুলিশকে সত্যিকার অর্থেই জনগণের বন্ধু মনে করে- আমরা পুলিশ বাহিনীকে সে লক্ষ্যে পরিচালিত করছি।

সালাহউদ্দিন আহমদ বলেনপুলিশ কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক নির্দেশে চলবে না বা কোনো পিতৃতান্ত্রিক সিস্টেম এখানে চলবে নাপুলিশ চলবে আইনানুগভাবে। মন্ত্রী বলেনজবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশ বাহিনীকে পরিচালনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সে বিষয়ে তারা আজ সংকল্প ও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। তিনি বলেনআমি পুলিশ বাহিনীকে জনগণের পক্ষে বর্তমান সরকারের যে প্রতিশ্রুতির বিষয়গুলো আছে তা স্মরণ করে দিয়েছি। আমি আশা করছিতারা জনগণের পক্ষে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেনপুলিশ বাহিনীকে ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেনএকজন ওসি সরাসরি মন্ত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন না। কিন্তু মন্ত্রী যদি চায় যেকোনো লেভেলের কর্মচারীর সাথে যোগাযোগ করবেন। কিন্তু ‘চেইন অব কমান্ড’ ব্রেক করে একজন নিম্ন পদস্থ কর্মচারী ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

ঢাকার যানজট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেনএ বিষয়ে আমরা একটা সেল বা কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছি ডিএমপি কমিশনারকে। তিনি ডিএমপি’র ট্রাফিক বিভাগের সাথে বসে যানজট নিয়ন্ত্রণে করণীয় ও সুপারিশমালা প্রস্তুত করে আমাকে একটি রিপোর্ট দিবেন। তিনি বলেনঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা অনেক বেড়ে গেছে। ঢাকার প্রধান ও ভিআইপি রোডে যেখানে ব্যাটারি চালিত রিক্সা থাকার কথা নয়সেখানেও তারা চলাচল করছে। এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়- সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা পরীক্ষামূলকভাবে উত্তরা এয়ারপোর্ট রোড থেকে সচিবালয় পর্যন্ত রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা নিয়ন্ত্রণ করবো। পর্যায়ক্রমে অন্যান্য প্রধান ও ভিআইপি সড়কে এটি করা হবে।

ব্রিফিংয়ে আইজিপি মোঃ আলী হোসেন ফকিরডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..