ভূমিসেবা হয়রানিমুক্ত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর -ভূমি সচিব

ভূমিসেবা হয়রানিমুক্ত করতে মন্ত্রণালয় বদ্ধপরিকর। সেবা প্রদানে কোনোরকম গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না। জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতে এবার নতুন সংযোজন ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা-২০২৫’। জনগণ যাতে করে ভূমিসেবা গ্রহণে কারো প্ররোচনায় না পরে সে লক্ষ্যে এই নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে, এতে করে ভূমিসেবায় নতুন দিগন্তের সূচনা হবে। সেবা প্রত্যাশীরা এর মাধ্যমে কোন সেবা কীভাবে নিতে হবে বা কার কাছে কোনো সেবা বিদ্যমান তা জানতে পারবেন। বলেছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ভূমিসেবা সহায়তা নির্দেশিকা-২০২৫’ শীর্ষক লার্নিং সেশন উদ্বোধন ও আলোচনা সভায় সিনিয়র সচিব এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় এবং এর অধিনস্ত দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল ছোঁয়ায় বদলে যাচ্ছে ভূমি সেবার পুরোনো চিত্র। সেবা পেতে গ্রাহকদের দিনের পর দিন অপেক্ষা করতে হবে না। ভূমি ব্যবস্থপনাকে আধুনিক করতে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা হয়েছে।

সিনিয়র সচিব বলেন, নাগরিকগণকে ভূমিসেবা গ্রহণে সহায়তা প্রদান ও ভূমিসেবাকে নাগরিকের হাতের কাছে নেওয়া নির্দেশিকার মূল লক্ষ্য। এছাড়া ডিজিটাল ভূমিসেবাকে টেকসই করা; ভূমিসেবা গ্রহণ সহজীকরণ এবং ভূমিসেবা গ্রহণে সহায়তা/সহযোগিতা প্রদান ও তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি। নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি; সঠিকভাবে নাগরিকের প্রোফাইল তৈরি ও আবেদন ফরম পূরণ করে দাখিল নিশ্চিত করা-সহ ভূমি অফিস সংশ্লিষ্ট অভিযোগ শূন্যে নামিয়ে আনাই অন্যতম মূল লক্ষ্য।

ইতোমধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জে-৩টি, রমনায় (ধানমন্ডি) ১টি ও তেজগাঁও সার্কেলে ১টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পাইলটিংয়ের ভিত্তিতে চালু করা হয়েছে। এরপরে আরো আটটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু করা হচ্ছে।

ভূমি মন্ত্রণালয় কর্তৃক মৌলিক ভূমিসেবা কার্যক্রম ডিজিটাইজেশনের ফলে নাগরিকদের নতুন সেবা পদ্বতি অনুসরণ করে ভূমি সেবা গ্রহণ আরও সহজীকরণ হবে। এ কেন্দ্রগুলি কিভাবে পরিচালিত হবে এবং সেবার ফি ও সরকারি ফি কত হবে ইত্যাদি সকল বিষয় ভূমি মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই ভূমিসেবা সহায়তা নির্দেশিকা, ২০২৫ প্রকাশ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।