× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের মিলাদ গাজী এমপি’র  অভিনন্দন 

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও অন্যান্য সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল  আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) এমপি।
১৭ অক্টোবর সোমবার নির্বাচন পরবর্তী দুপুরে এক শুভেচ্ছা বার্তায় এমপি মিলাদ গাজী বলেন, স্থানীয় সরকারের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হলো জেলা পরিষদ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার প্রত্যক্ষ ভোটে না হোক পরোক্ষ ভোটেও যে এই জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করলেন তা দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও মজবুত করে তুলবে বলেই আমাদের বিশ্বাস। নির্বাচিত জনপ্রতিনিধিগণের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি। ওই দায়বদ্ধতার জায়গা থেকে তাঁদেরকে জনমুখী ভূমিকায় অগ্রণী অবস্থানে থাকতে বাধ্য করে। এই জেলা পরিষদ সামনের দিনগুলোতে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর সাথে আরেকটি উচ্চতর প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় উন্নয়নে প্রত্যাশিত দায়িত্ব পালন করতে সক্ষম হবে, দেশের মানুষের এটাই বিশ্বাস। যেকোন প্রতিষ্ঠানের গুরুত্ব ও অপরিহার্যতা প্রমাণিত হয় ওই প্রতিষ্ঠানের সক্ষমতার উপর। জেলা পরিষদকে সক্ষম প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করতে সরকারের রয়েছে বিশাল ভূমিকা।
যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের সকলেই একটি ঐতিহাসিক কর্মযজ্ঞের অংশ হয়ে রইলেন। প্রতিদ্বন্দ্বি সকলের সক্রিয় অংশগ্রহণের ফলেই আমরা পাচ্ছি একটি নির্বাচিত পরিষদ। তাই এখানে জয়-পরাজয় সবকিছু পিছনে ফেলে আমরা শুধুই আশাবাদী হতে চাই। জয়ের উচ্ছাস যাতে পরিবে পারিপাশ্বিশকে বিঘ্নিত না করে সেটি নিশ্চিত করার দায়িত্ব বিজয়ীদের। জনগণ সকল জয়-পরাজয়ের নির্ণায়ক শক্তি। সুতরাং জয় কিংবা পরাজয় কোনটাই চিরন্তন নয়। এই অনিশ্চয়তাটুকুই জনপ্রতিনিধিদের সর্বদা গণস্বার্থের অনুকূলে রাখতে সাহায্য করে। জনগণের কাছে নিজেদের মর্যাদার আসন চিরস্থায়ী করতে প্রকৃত জনপ্রতিনিধিরা সর্বদাই নিজেদের পরীক্ষার মধ্যে রাখেন। বিজয়ী জেলা পরিষদ জনগণের পরীক্ষায় ভবিষ্যতে আরও উদ্ভাসিত হবেন। এই প্রত্যাশায় বিজয়ী চেয়ারম্যান ও  সদস্যবৃন্দকে আবারও অভিনন্দন ও শুভকামনা জানাই ।


এ ক্যটাগরির আরো খবর..