× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

আশাশুনির এলজিডির সড়কে বাঁশের সাঁকো, বইছে জোয়ার ভাটা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
এলজিডির সড়কে বাঁশের সাঁকো

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি(সাতক্ষীরা): সুপার সাইক্লোন আম্পানে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবাহিত হয়ে সড়ক ও জনপদ বিভাগের আশাশুনির মাড়িয়ালা থেকে ঘোলা ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৩ কি.মি. সড়কের ৭টি স্থানে ভেঙে সড়কের উপর চলছে জোয়ার-ভাটা । বাঁশের সাঁকো দিয়ে বানভাসি মানুষ যাতায়াত করলেও এ পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগ নির্মাণাধীন জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কারের কোন পদক্ষেপ নেয়নি ।

খুলনার কয়রা, শ্যামনগর ও কালীগঞ্জের এক অংশ এবং আশাশুনি উপজেলার দক্ষিণ অঞ্চলের সাথে একমাত্র যোগাযোগর মাধ্যম হচ্ছে এই সড়ক। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলে দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, জরুরী ঔষধ পরিবহণ ও সুপেয় পানি পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা বাজার থেকে প্রতাপনগর ইউনিয়নের ঘোলা বাসস্ট্যান্ড পর্যন্ত ৩ কি.মি. সড়কের উপর দিয়ে নদীর জোয়ার-ভাটা চলতে থাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, ‘আম্পানে আমার ইউনিয়নের হাজরাখালী ও প্রতাপনগরের কোলা-হিজলিয়া গ্রামের বাঁধ ভেঙে খোলপেটুয়া নদীর পানি তীব্র গতিতে এ সড়কটির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৭টি স্থানে ভেঙে সেখান দিয়ে প্রতিদিন জোয়ার-ভাটা চলছে। আমার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কলিমাখালী গ্রামের মাখন দর্জির বাড়ির সামনে উক্ত সড়কের প্রায় ২শ’ হাত, ওয়জুদ্দীন সরদারের বাড়ির সামনে ৫০ হাত, ধনঞ্জয় ম-লের বাড়ি সংলগ্ন ২০ হাত, দীনবন্ধু স্বর্ণকারের বাড়ি সংলগ্ন ২৫ হাত, কালিপদ ম-লের বাড়ি সংলগ্ন ২৫ হাত ও ঘোলা গ্রামের আলিমের দোকান সংলগ্ন প্রায় ২৫ হাত রাস্তা ভেঙে সেখান দিয়ে জোয়ার-ভাটা চলছে। সড়ক বিভাগ কোন উদ্যোগ না নেয়ায় স্থানীয় জনগণ স্ব-উদ্যোগে মাখন দর্জি, ওয়জুদ্দীন ও ধনঞ্জয়ের বাড়ির সামনে প্রায় ২শ’ ৭০ হাত বাঁশের সাঁকো নির্মাণ করে তার উপর দিয়ে চলাচল করছে’।

তিনি আরও জানান, ‘সওজ কর্মকর্তাদের সাথে বললে তারা বলেন পানি কমা শুরু করলে আমরা ব্যবস্থা নেব। এদিকে দু’মাস হতে চললেও হাজরাখালী বাঁধের উল্লেখযোগ্য কোন অগ্রগতি হচ্ছে না। তাই সড়কের ভাঙা স্থান দিয়ে এভাবে জোয়ার-ভাটা চলতে থাকলে রাস্তাগুলো আরও ক্ষতিগ্রস্ত হবে। প্লাবিত এলাকার দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, জরুরী ঔষধ পরিবহণ ও সুপেয় পানি পৌঁছাতে কি পরিমাণে হিমশিম খেতে হচ্ছে সেটা না দেখলে বুঝতে পারবেন না।

স্থানীয় ব্যবসায়ী আলআমিন জানান, ‘ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এ দুর্গম সড়ক দিয়ে কত কষ্ট সহ্য করে কীভাবে মানুষ চলাচল করছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সুপেয় পানির জন্য মানুষের হাহাকার যেমন আছে অমূল্য এই পানি বহন করে বাড়ি নিয়ে যাওয়া বিরাট চ্যালেঞ্জ। এছাড়া বিদ্যুৎ বিহীন অন্ধকারে থাকতে হচ্ছে। এছাড়া প্রায় দু’মাস কেউ মিষ্টি পানিতে গোসল পর্যন্ত করতে পারেনি। অনতিবিলম্বে ভেঙে যাওয়া হাজরাখালি বাঁধটি নির্মাণ করে এলাকায় জোয়ার-ভাটা বন্ধ করতে না পারলে মানুষের দুর্ভোগ বাড়তেই থাকবে’।


এ ক্যটাগরির আরো খবর..