× Banner
সর্বশেষ
দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

স্যামসাং এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর

admin
হালনাগাদ: রবিবার, ২০ মার্চ, ২০১৬

স্যামসাং মোবাইল বাংলাদেশ গত শুক্রবার থেকে স্যামসাং এর দেশব্যাপী বিভিন্ন আউটলেটে এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর শুরু করে। আজ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল-এ স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন কয়েকজন এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর করেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীনফোনের সহায়তায় স্যামসাং এস৭ এজ-এর প্রি-বুকিং চালু করে স্যামসাং মোবাইল বাংলাদেশ। গত ১৪ মার্চ নির্ধারিত সময় শেষ হওয়ার ২ দিন আগেই তিন হাজার হ্যান্ডসেটের প্রি-বুক স্টক শেষ হয়ে যাওয়ার মাধ্যমে হ্যান্ডসেট প্রি-বুকিংয়ের রেকর্ড ভাঙে স্যামসাং মোবাইল বাংলাদেশ।

স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার


এ ক্যটাগরির আরো খবর..