স্যামসাংয়ের স্মার্টফোনে থাকতে পারে এলজির ব্যাটারি

আগামী বছরে স্যামসাংয়ের স্মার্টফোনে থাকতে পারে এলজি কেমিক্যাল লিমিটেডের তৈরি ব্যাটারি। স্মার্টফোনের ব্যাটারি সরবরাহের জন্য এলজির সঙ্গে কথা বলছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। কোরিয়ার একটি সংবাদপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ব্যর্থতার পর যন্ত্রাংশ সরবরাহে ভিন্নতা আনতে এ পদক্ষেপ নিতে যাচ্ছে স্যামসাং।

বর্তমানে বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে স্যামসাং নোট সিরিজের স্মার্টফোনের জন্য স্যামসাং এসডিআই ও চীনের অ্যামপেরেক্স টেকনোলজির কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করে।
কোরিয়ার সংবাদপত্রটির দাবি, এলজির সঙ্গে স্যামসাংয়ের চুক্তি হওয়ার সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। আগামী বছরের মাঝামাঝি সময়ে নতুন স্মার্টফোনে এ ব্যাটারি থাকবে। বিষয়টি নিয়ে স্যামসাং ও এলজি কেমিক্যালের কেউ মন্তব্য করেনি।
গত সেপ্টেম্বরে আগুন ধরে যাওয়ার ঘটনায় ২৫ লাখ নোট ৭ ফিরিয়ে নেওয়ার ঘোষণা দেয় স্যামসাং। স্যামসাং এসডিআইয়ের তৈরি ব্যাটারিতে সমস্যার কথা বলা হয়। পরে গত অক্টোবরে অ্যামপেরেক্সের ব্যাটারিতেও সমস্যা দেখা দিলে তা-ও বাজার থেকে তুলে নেওয়া হয়।

বাজার বিশ্লেষকেরা বলেন, এলজি কেমিক্যাল বর্তমানে এলজি ইলেকট্রনিকস ও অ্যাপলের জন্য ব্যাটারি সরবরাহ করে। তথ্যসূত্র: রয়টার্স।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।