যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ লাখ টিকা ঢাকায় আসছে আজ

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ লাখ টিকা ঢাকায় আসছে আজ

যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহার দিচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মোট ৫৫ লাখ মডার্নার টিকা উপহার দিচ্ছে।

আজ সোমবার ( ১৯ জুলাই) সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার করোনার টিকা ঢাকায় পৌঁছাবে।

সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১৭ জুলাই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার বাংলাদেশকে এ ৩০ লাখ টিকা উপহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলোকে ভ্যাকসিন সরবরাহে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা উপহার দিয়েছে। সোমবার দ্বিতীয় দফায় ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।