× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

Dutta
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০২৪
অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত তরুনীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ধানডোবা গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলার ধুরিয়াইল গ্রামের বাসিন্দা আহত ওই তরুনী (১৯) অভিযোগ করে বলেন, দুইবছর পূর্বে উপজেলার ধানডোবা গ্রামের খলিল মোল্লার ছেলে ও ঢাকায় এসি-ফ্রিজ সার্ভিসিং সেন্টারে কর্মরত ইমরান মোল্লার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরইমধ্যে প্রেমিক ইমরান তাকে একটি এনজিওতে চাকরী পাইয়ে দেয়। গত চার মাস আগে প্রেমিক ইমরান ও সে (তরুনি) স্বামী-স্ত্রী পরিচয়ে একই বাসায় বসবাস শুরু করে। ফলে সে বর্তমানে তিন মাসের অন্তঃস্বত্তা।

অভিযোগ করে ওই তরুনী বলেন, ঈদের সময় প্রেমিক ইমরান গ্রামে এসে আমাকে কিছু না জানিয়ে অন্যত্র বিয়ে করেছে। বিষয়টি জানতে পেরে শনিবার (৪ মে) বিকেলে প্রেমিক ইমরানের বাড়িতে স্ত্রীর মর্যাদা এবং সন্তানের স্বীকৃতি পাওয়ার দাবীতে অনশন শুরু করি। সন্ধ্যায় প্রেমিকের চাচা জলিল মোল্লার নেতৃত্বে তার ভাই ও পরিবারের সদস্যরা আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং আমার সাথে থাকা মুঠোফোন কেড়ে নেয়। এঘটনার তিনি বিচার দাবী করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমরান মোল্লার মা রাজিয়া বেগম বলেন, বিয়ের আগে যদি ওই মেয়ে বিষয়টি আমাদের জানাতো তাহলে আমরা তাকে মেনে নিতাম। ঈদের সময় ছেলেকে অন্যত্র বিয়ে করিয়েছি এখন তাকে আমরা কিভাবে মেনে নেই।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..