× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেক্স

“স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৫ম সেক্টর কর্মসূচি প্রণয়নের কাজ শুরু”

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
“স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত ৫ম সেক্টর কর্মসূচি প্রণয়নের কাজ শুরু”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ০৬ জুন ২০২২ তারিখে ঢাকার হোটেল ওয়েস্টিনে “বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন: বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যত কর্মপন্থা” শীর্ষক একটি মত বিনিময় সভার আয়োজন করে। মত বিনিময় সভার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচি প্রণয়ণের কাজ শুরু করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি। এছাড়া, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ পরবিার কল্যাণ বভিাগরে সচবি মোঃ সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালকবৃন্দ, বিভিন্ উন্নয়ন সহযোগি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন সহযোগিদেরকে আহ্বান জানান। সভায় উন্নয়ন সহযোগিরা প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মা ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নগর স্বাস্থ্য, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, পুষ্টি, ব্যক্তিখাতে চিকিৎসা ব্যয় হ্রাস, অতিমারী/মহামারি মোকাবেলার প্রস্তুতি, জলবায়ূ পরিবর্তনজনিত কারণে আবির্ভুত রোগ মোকাবেলা, জরুরি সেবা শক্তিশালীকরণ, প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা ইত্যাদি।


এ ক্যটাগরির আরো খবর..