× Banner
সর্বশেষ
নবীগঞ্জে হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ ৩ দিন পর উদ্ধার ভারত থেকে তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, কঠোর নিরাপত্তায় বেনাপোল বন্দরে সংরক্ষণ ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ কালীগঞ্জে অধিগ্রহণকৃত জমি ও স্থাপনার সঠিক মুল্য নির্ধারণের দাবী ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কালকিনি পৌরসভাকে এক বছরের মধ্যে নান্দনিক পৌরসভা হিসেবে উপহার দেব, – আনিছুর রহমান খোকন এমপি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সাথে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে তাঁদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং রিহ্যাবিলিটেশন ব্যাপারে সহযোগিতা আশা করেন। ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাভেফ জানান, মার্কিন যুক্তরাষ্ট্র আহতদের চিকিৎসা, রিহ্যাবিলিটেশন মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে আগ্রহী। এছাড়া ডেঙ্গুর প্রকোপ রোধ করতে ইউএসএইড প্রান্তিক লেভেলে পর্যায়ে জনস্বাস্থ্যের উন্নতিতে কাজ করতে ইচ্ছুক। মার্কিন সরকারি সংস্থা সিডিসি বাংলাদেশে সীসা এবং আর্সেনিক দূষণ রোধ , মহামারীর সময় জরুরী প্রস্তুতি এবং জনস্বাস্থ্যের বিষয়ে তাদের কাজ সম্পর্কে স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন। বৈঠকে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের কাজ নিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করা হয়। এবং তারা প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোঃ মামুনুর রশীদ, ইউএস এইড বাংলাদেশের ডেপুটি মিশন ডিরেক্টর ক্যারি রাসমুসেন, মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কর্মকর্তা জেমস গার্ডিনার, ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের কান্ট্রি ডিরেক্টর নেলি কেডোস ড্যানিয়েল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..