ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

ঝিনাইদহ জেলার মসজিদ মন্দিরের উন্নয়নে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপকারভোগী মসজিদ, মন্দির ও ব্যক্তির মাঝে মোট ১৯ লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা পরিষদ সূত্রে জানা যায়, আর্থিক অনুদানের অংশ হিসেবে জেলার ৩১টি মসজিদ, মন্দির ও প্রতিষ্ঠানের মাঝে এ চেক প্রদান করা হয়।

জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, সহ- দপ্তর সাকিব আহম্মেদ বাপ্পিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, জেলা পরিষদের মাধ্যমে জেলার ৬৭টি ইউনিয়নে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে আমি বদ্ধপরিকর।

জেলা পরিষদের মাধ্যমে জেলার মসজিদ, মন্দির, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানসহ অসহায় দুস্থদের উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।