× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ : শনাক্ত ৪

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
স্বামী-সন্তানকে জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণ : শনাক্ত ৪

কক্সবাজার ঘুরতে গিয়ে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চার জনকে শনাক্ত করেছে র‍্যাব।

তিন ধর্ষক ও ধর্ষণে সহযোগিতাকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে র‍্যাব এবং দুজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে।

তারা দুজন হলেন— আশিকুল ইসলাম ও আব্দুল জব্বার জয়া। আশিক চার মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি বলে জানা গেছে।

এর আগে অভিযোগ কারী বলেন, কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে তাকে দুই দফা ধর্ষণ করে তিন যুবক।

খবর পেয়ে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের হোটেল থেকে বুধবার দিনগত রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে র‌্যাব-১৫।

ভুক্তভোগী জানান,  সৈকতের লাবণী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যায়।

এ সময় আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেয় তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি চায়ের দোকানের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে তিনজন।

এর পর তাকে নেওয়া হয় জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে। সেখানে ইয়াবা সেবনের পর আরেক দফা তাকে ধর্ষণ করে ওই তিন যুবক। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ওই নারী আরও জানান, জিয়া গেস্ট ইনের তৃতীয় তলার জানালা দিয়ে এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খুলেন তিনি। তার পর ফোন দেন ৯৯৯-এ। পুলিশ তাকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেয়।

তার পর পাশের একজনের সহযোগিতায় কল দেন র‌্যাবকে। তারা এসে তাকে উদ্ধার করে। তার স্বামী ও সন্তানকে উদ্ধার করা হয় পর্যটন গলফ মাঠ এলাকা থেকে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন,  এ ঘটনায় মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন এবং মামলার পর পরই জড়িতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হবে। এবং কাউকে ছাড় দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..