× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর বিয়ের প্রলোভনে পৌর মেয়র জাহিদুল ইসলাম ও  ক্লিনিকের মালিক আজাদসহ চারজনের নামে ধর্ষণ মামলা দায়ের করেছেন স্বামী পরিত্যক্তা (৩৫) এক নারী।

গতকাল রাতে আদালতের নির্দেশে কোটচাঁদপুর থানায় এই ধর্ষণ মামলা দায়ের করা হয়। ঘটনার পর ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিরা হলেন- ১ম আসামি কোটচাঁদপুর নার্সিং হোম ক্লিনিক মালিক মো. আজাদ, ২য় আসামি পৌর মেয়র জাহিদুল ইসলাম, ৩য় আসামি নার্সিং হোমের নার্স রুমা এবং ৪ র্থ আসামি নার্স গোল বানু। এদের মধ্যে গোল বানুকে সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন আসামি পলাতক রয়েছে।

থানার ওসি মাহাবুবুল আলম বলেন, ‘সোমবার সকালে ভুক্তভোগী ওই নারী ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরে আদালতের নির্দেশে আমরা নার্সিং হোম ক্লিনিক মালিক মোহাম্মদ আজাদ, কোটচাঁদপুর পৌর মেয়র জাহিদুল ইসলামসহ চারজনের নামে মামলা রেকর্ড করি। এ ঘটনায় মামলার ৪ নম্বর আসামি গোল বানুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ দিকে, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারী দুবাই থাকতেন। সেখান থেকে ফেরার পর কোটচাঁদপুর শহরের নার্সিং হোম ক্লিনিক মালিক মোহাম্মদ আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই প্রেক্ষিতে আগামী ২১ ফেব্রুয়ারি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পৌর মেয়র জাহিদুল ইসলামের সহযোগিতায় ক্লিনিক মালিক তাকে ধর্ষণ করে আসছিল। পরে মেয়েটির কাছে ওই ক্লিনিক মালিক সাত লাখ টাকা দাবি করে বলে এই টাকা না হলে বিয়ে করব না।

একপর্যায়ে ওই নারী টাকা দিতে রাজি না হলে গত ২৬ আগস্ট তাকে মারধর করা হয়। পরে সে সেখান থেকে ফিরে গিয়ে আবার দুবাই যাওয়ার চেষ্টা করে। কিন্তু শারীরিক অবস্থার অবনতির কারণে দুবাই যেতে পারেনি। পরে ভুক্তভোগী ওই নারী ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।


এ ক্যটাগরির আরো খবর..