× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

স্বামীর আসনে মনোনয়ন ফরম জমা দিলেন স্ত্রী সুলতানা পারভীন বিউটি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
স্বামীর আসনে মনোনয়ন ফরম

ওমর ফারুক: জাতীয় সংসদের নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম আজ জমা দিয়েছেন প্রয়াত সাবেক এমপি ইসরাফিল আলমের সহধর্মিনী মোছাঃ সুলতানা পারভীন বিউটি।
প্রয়াত নেতা এমপি ইসরাফিল আলমের স্ত্রী গত ১৮ই আগষ্ট বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে নওগাঁ-০৬ আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন। আজ শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়য়ে উত্তোলনকৃত মনোনয়ন ফরম আজ জমা দেন।
মিসেস ইসরাফিল বলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আমাকে মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাস করি। নওগাঁ-০৬ আসনে মনোনয়ন পেলে আত্রাইয়ে রাণীনগরে শান্তি উন্নয়ন সম্প্রীতি বজায় রেখে আমি আত্রাই রাণীনগরে স্বামীর ন্যায় কাজ করবো।
তিনি আরও বলেন- এছাড়াও আমার স্বামীর দেওয়া ওয়াদা গুলো বাস্তবায়ন করে আত্রাই-রাণীনগর কে আরও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। সেই সাথে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে যাবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৩ নং গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসনাত খান হাসান, গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জিপি নওগাঁ জজ কোট এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিরোজ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, প্রয়াত নেতা ইসরাফিল আলমের ছেলে মোঃ ইশতিয়াক আলম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..