লক্ষ্মীপুর প্রতিনিধিঃ স্বামীর অধিকার দাবী করায় লক্ষ্মীপুরে সন্ত্রাসী ভাড়া করে কলেজ ছাত্রী ও গৃহবধু ফারহানা বেগমকে (৩২) কুপিয়ে ও চুকিাঘাতের হত্যার প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ডা: আশফাকুর রহমান মামুনের বিরদ্ধে। মামুন লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বলে জানা গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের শাখারীপাড়া ছোটপুল এলাকায় সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে শনিবার এ বিষয়ে জানতে চাইলে, ডাক্তার মো: আশফাকুর রহমান মামুন সন্ত্রাস দিয়ে তার কথিত স্ত্রী ফারহানাকে হত্যার চেষ্টার বিষয়টি অস্বীকার করেন।
এ দিকে সিলেটের খাদিজার রেশ কাটতে না কাটতে আবার লক্ষ্মীপুরের এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন স্তরে ও জেলা শহর সহ সবত্রই আলোচনার ঝড় বইতে শুরু করে। ফলে খবর পেয়ে রাতেই লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান আহত কলেজ ছাত্রীর ফারহানার চিকিৎসার খবর নিতে হাসপাতালে ছুটে যান। আহত ফারহানা পাবনা জেলার ভাংগুরা উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবদুর রহমান খান এর মেয়ে বলে জানা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন ফারহানা নিজেকে ডাক্তার আশফাকুর রহমান মামুনের দ্বিতীয় স্ত্রী বলে দাবী করেন।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে সেইভ দ্যা চিলড্রেন এর মা-মনি প্রকল্পের কর্মী ফারহানা। কর্মরত অবস্থায় লক্ষ্মীপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুনের সাথে তার পরকিয়ার ও সু -সম্পর্ক গড়ে উঠে। এরই সুবাধে সাবেক স্বামীর সঙ্গে বিছিন্ন ঘটিয়ে গত বছরের ২৭ ডিসেম্বর গোপনে দুই জনের বিয়ের কাজ সম্পূর্ন হয়। বিয়ের পর দাম্পত্য ঠিক মতো চললেও হঠাৎ গত কয়েকমাস যাবত মামুনের স্ত্রী হিসেবে পরিচয় এবং স্বামীর দাবী ও অধিকার দেয়া নিয়ে তাদের ফাহানার সাথে দূরত্ব সৃষ্টি হয়। সম্পর্কের ছেদ ঘটাতে এ নিয়ে ডাঃ মামুন বিয়ের কাবিন ও ছিড়ে ফেলা দেয় বলে অভিযোগ রয়েছে। নানা ভাবে হুমকি দেয় হয় ফারহানাকে।
শুক্রবার শহরের শাখারীপাড়া ছোটপুল এলাকায় সবিতা রাণী নামে এক ভিজিটরের বাসায় থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী পরীক্ষা দিচ্ছিল ফারহানা । সন্ধ্যায় বাসা থেকে পারনা যাবার উদ্দেশ্যে সবিতার বাসা থেকে বের হয়। বাস কাউন্টারে টিকিট না পেয়ে পুণরায় বাসায় ফেরার পথে রাত সাড়ে ৯টায় শাখারী পাড়া এলাকায় ডাঃ মামুনের পরিকল্পনানুযায়ী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও চুরিকাঘাত করে মারাতœকভাবে আহত করে বলে দাবী তার। এ সময় তার শোর চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ফারহানা স্বামী অধিকার আদায় সহ এ ঘটনার ন্যায় বিচার দাবী করেন।
এ বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন তার সংশ্লিষ্টতার অস্বীকার সহ মিথ্যা ঘটনা সাজিয়ে তার কাছ থেকে উল্টো ফারহানার বিরদ্ধে চাঁদা দাবীর অভিযোগ তুলেন তিনি। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। তাকে ফাঁসানোর জন্য এটাকে অপপ্রচার বলে দাবী করছেন ডাঃ মামুন।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার মোঃ শাহনেওয়াজ জানান, কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।