× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

স্বামীকে মেরে ১৩ বছর ধরে সেপটিক ট্যাংকে রেখেছে স্ত্রী!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

সেক্স র‍্যাকেট ফাঁস করার জন্য ফরিদা ভারতী নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু সেই বাড়িতে ঢুকে যে এই দৃশ্য দেখা যাবে সেটা দুঃস্বপ্নেও ভাবেনি পুলিশ। সেপটিক ট্যাংক ভিতর থেকে বেরোল একটা আস্ত কঙ্কাল।

ওই মধুচক্র থেকে চার মহিলাকে উদ্ধার করার পর পুলিশ দ্বিতীয়বার ওই বাড়িতে তল্লাশি চালাতে যায়। তখনই দেখে তার স্বামীর দেহ রয়েছে সেপটিক ট্যাংকের ভিতর। ১৩ বছর আগে ওই মহিলা তার স্বামীকে খুন করে সেপটিক ট্যাংকে দেহটি ফেলে দিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

গত সোমবার প্রথম ওই বাড়িতে যায় পুলিশ। মুম্বইয়ের গান্ধীপাড়ার নিজের বাড়িতে মধুচক্র চালায় ফরিদা। গোপন সূত্রে এই খবর পেয়েই পুলিশ তল্লাশি চালাতে যায়। সেইসময়েই চার মহিলাকে উদ্ধার করা হয় ওই ফরিদা সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ জানতে পারে শুধুমাত্র মধুচক্র চালানোই নয়, স্বামী সহ একাধিক ব্যাক্তিকে খুনও করেছে সে।

জেরায় স্বামীকে খুন করার কথা স্বীকার করে নেয় ফরিদা। ১৩ বছর আগে স্বামী সহদেবকে হত্যা করে বাথরুমের নিচে সেপটিক ট্যাংকে দেহ ফেলে দিয়েছে বলে জানায়। এরপর বুধবার সেই দেহ খুঁড়ে বের করা হয়। মাথায় আঘাত করে স্বামীকে মেরেছিল বলে জানায় ফরিদা। খুনের কারণ এখনও জানা যায়নি। তদন্ত চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..