বাংলাদেশ ডাক বিভাগ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষে ১০(দশ) টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে। উক্ত বিষয়ে ১০(দশ) টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫(পাচ) টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করেছে ও একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়েছে।
এ স্মারক ডাকটিকেট অদ্য ২৬ মার্চ, ২০১৯ খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৪ঃ১৫ ঘটিকায়, গণভবনে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবমুক্ত করেছেন।
উক্ত অবমুক্তকরণ অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় সচিব জনাব অশোক কুমার বিশ্বাস, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক জনাব সুশান্ত কুমার মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ ২৬ মার্চ ২০১৯ খ্রি হতে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা আছে।




