× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বেনাপোল প্রতিনিধি

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

যশোর সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক সাত মাসে যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪৩,৬৮,১৭,১১৮/-(তেতাল্লিশ কোটি আটষট্টি লক্ষ সতের হাজার একশত আঠার) টাকা মূল্যের স্বর্ণ, মাদক, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, নেশাজাতীয় ঔষধ, ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ৪৯ বিজিবি কর্তৃক চলতি বছরে জানুয়ারি হতে এ পর্যন্ত ৭৫৭২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ০১ টি দেশী পিস্তল, ০৭ রাউন্ড গুলি, ১৮৬২ বোতল বিদেশী মদ, ২৪.১২৫ লিটার দেশী মদ, ১৯৮ পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭০৫২ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিছ, কম্বল, কসমেটিক্স, ঔষধ, সামগ্রী ও বিভিন্ন ধরনের চোরাচালানী পণ্য আটক করে।

বিজিবি কর্মকর্তা আরও জানান ভারতের সাথে যশোর ব্যাটালিয়নের ৭০.২৭৪ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে।সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সদস্যরা।

ভবিষ্যতেও বিজিবি’র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..