স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনশৃঙ্খলা বজায় রেখে আয়োজনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা জরুরি পরিস্থিতিতে নাগরিকদের দ্রুত যোগাযোগের সুবিধার্থে সেলটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে।

এ লক্ষ্যে জরুরি যোগাযোগের জন্য নির্ধারিত টেলিফোন নম্বরসমূহ হলো: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগ করা যাবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।