সকল বাঁধা-বিপত্তি কাটিয়ে পানিবন্দী মানুষকে সাহায্যে “পেইস”!!

ছবির আহমেদ আবির: গতকাল”পেইস”সংগঠন থেকে পানিবন্দী মানুষকে সাহায্য করা হয়। এতে পেইস এর উদ্দ্যোক্তা মোঃসাব্বির খাঁন সায়েম এর পরিচালনায় টিমের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেন মোঃ আব্দুল কাদের এবং সহ-সভাপতি মোঃ ডি এম ইমন মিয়াজী বজরা, এছাড়াও সহযোগীতা করেছেন গুণাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ (খোকা)। এছাড়াও ছিলেন যায় যায় বেলা ও কুড়িগ্রাম লাইভ.কম এর স্টাফ রিপোর্টার, উলিপুর ডট কম এর প্রতিনিধি শাহিনুল ইসলাম, শীর্ষ নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র রিপোর্টার ইয়াসিন আরাফাত ফারুকী। পৃষ্ঠপোষকতায় সাংবাদিক খালেদ পারভেজ লালু উপস্থিত ছিলেন।প্রথম মত কুড়িগ্রাম জেলার, উলিপুর উপজেলার প্রায় ৩শত পানিবন্দী পরিবারকে সহযোগীতা করা হয়।গত বুধবার রাতে পেইস এর ১৫ সদস্যের একটি টিম উলিপুর যায়। সেখানে গুনাইগাছ ইউনিয়নের দিক থেকে ৫টি স্থান নির্বাচন করা হয়ে থাকে পানিবন্দী পরিবারকে সাহায্যে করার জন্য। এ্যনের মধ্যে ছিল গুড়, বিস্কিট, মোমবাতি, দিয়াশলাই, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কৃমিনাশক ট্যাবলেট এসময় পাশাপাশি শিশুদের মাঝে চকলেট এবং পাউরুটি সরবরাহ করা হয়। গত বৃহস্পতিবারে এ্যান সামগ্রী বিতরণ করা হয় রাজবল্লভ ক্লিনিক থেকে বিতরণের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করা হয়। সমাপনি বক্তব্য দেয়ার সময় পেইস এর কার্য্যক্রম সম্পর্কে এলাকাবাসীকে অভিহিত করা হয়। কোন শিশু যেন অর্থের অভাবে পড়াশুনা থেকে সড়ে না যায় সে ব্যাপারে পেইস সহযোগীতা করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।