× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

স্পেনের মূল হামলাকারীকে উদ্ধার, আই এসের দায় স্বীকার

admin
হালনাগাদ: শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের বার্সেলোনা রাজ্যের রামব্লাস শহরে ভ্যানগাড়ি হামলার মূল সন্দেহভাজন ব্যক্তি মওসা ওকাবির পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার এ খবর জানিয়েছে স্পেনের পুলিশ। খবর- বিবিসির।
১৭ আগস্ট সন্ধ্যার কিছু আগে রামব্লাসে হামলার পরে ফের বার্সেলোনার অন্যতম শহর ক্যামব্রিলসে ভ্যানগাড়ি হামলাচেষ্টা চালায় একদল সন্দেহভাজন। এ সময় পুলিশ পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে। তাদের সবার শরীরে বিস্ফোরক বেল্ট বাঁধা ছিল।
পরদিন স্পেনের পুলিশ জানায়, ক্যামব্রিলসে পুলিশের গুলিতে নিহতদের একজন মূল সন্দেহভাজন মওসা ওকাবির। এছাড়া আরও তিনজনের পরিচয় শনাক্ত করলেও একজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।এদিকে, বার্সেলোনা হামলায় আরও চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে মওসা ওকাবিরের বড় ভাই ড্রিস ওকাবিরও রয়েছেন।
এরআগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে হঠাৎ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামব্লাসে হাঁটতে থাকা শত শত পথচারীর ওপর একটি সাদা পিকআপভ্যান তুলে দেওয়া হয়। এতে ১৩ জন নিহত ও অন্তত ৮০ জন আহত হন। এ হামলায় হতাহতরা ১৮টি দেশের নাগরিক ও তাদের বেশিরভাগই পর্যটক। এর কয়েক ঘণ্টা পর বার্সেলোনায় উপকূলীয় শহর ক্যামব্রিলসে হামলাচেষ্টা প্রতিহত করে পুলিশ। ওই দুই ঘটনার মধ্যে যোগসূত্র ছিল বলে সে সময় দাবি করে স্পেনের পুলিশ। অন্যদিকে, স্পেনের স্মরণকালের ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইসলামিক স্টেট (আইএস)।


এ ক্যটাগরির আরো খবর..