সারাদিনের দৌড়ঝাঁপের পর শান্তির ঘুম এনে দেয় স্নান। অনেকে দিনে ৩-৪ বার স্নানও করে। কিন্তু এই স্নানের রয়েছে কিছু নিয়ম। সেগুলি না মানলেই হবে শরীর অসুস্থ। আবার এই নিয়মগুলিতেই আপনি পাবেন শান্তির স্নানের সুফল।
১. গরমে ক্লান্তি দূর করতে অনেকেই অনেকক্ষণ ধরে স্নান করেন। এই বিশেষ অভ্যাসটি শরীরের জন্যে খারাপ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। বেশি সময় ধরে স্নান করলে একজিমার মতো চর্মরোগের শিকার হতে পারেন আপনি। গরম কাল হোক বা শীতকাল, স্নান কখনই ১০ মিনিটের বেশি করা উচিত নয় কারুরই।
২. গরমে বাড়ির বা অফিসের কাজের ক্লান্তি কাটাতে অনেকেই স্টিম বাথ নিয়ে থাকেন। বেশি গরম জল ত্বক থেকে ন্যাচরাল অয়েল শুষে নিতে পারে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা গরম জলে বা ঠান্ডা জলে স্নান করলেই ভালো ফল পাবেন।
৩. বেশি ঘাম হয় বলে বা গায়ে খুব দুর্গন্ধ হয়ে বলে তা দূর করতে অনেকেই বেশি সাবান মাখেন স্নানের সময়ে। বিশেষজ্ঞরা সব সময়ই অতিরিক্ত সাবান মাখতে বারণ করেন কারণ অতিরিক্ত সাবান ত্বক থেকে ন্যাচারাল অয়েল শুষে নিতে পারে। এর ফলে শরীর অসুস্থ হয়ে পড়তে পারে যে কোনো সময়েই।
৪. অনেকক্ষণ ধরে যেমন স্নান করা যেমন ক্ষতিকারক শরীরের জন্যে তেমন বার বার স্নান করাও ঠিক নয় এই সময়ে। ঠান্ডা লেগে যেতে পারে অসময়ে স্নান করলে। দিনে ১-২ বারের বেশি স্নান করবেন না এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৫. প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার স্নান করুন। এতে .ক্লান্তি দূর হবে, শরীরের আর্দ্রতা যেমন বজায় থাকবে, তেমনই ঘুমের জন্যে খুব ভাল ফল দিতে পারে। ফলে শরীর থাকবে একেবারে ফিট।