× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

কূটনৈতিক প্রতিবেদক

স্থিতিশীল শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সমর্থন করে ভারত

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র

বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তৃতীয় দেশের নীতির বিষয়ে মন্তব্য ভারত সমীচীন মনে করে না। তবে বাংলাদেশকে স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল রাষ্ট্র হিসেবে মানুষ যেভাবে দেখতে চায়, সেই ‘ভিশন’কে ভারত দৃঢ়ভাবে সমর্থন করে ভারত। জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

শুক্রবার (১০ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের  ‘টু-প্লাস-টু’ বৈঠকে এ বিষয়ে আলোচনা উঠলে নয়াদিল্লির অবস্থান তুলে ধরা হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অংশ নেন।

বৈঠকের বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন, আমরা আঞ্চলিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেছি এবং বাংলাদেশ উদ্বিগ্ন থাকায় আমরা সংলাপে আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্পষ্টভাবে ব্যক্ত করেছি।

তিনি বলেন, তৃতীয় দেশের নীতির বিষয়ে মন্তব্য ভারত সমীচীন মনে করে না। বাংলাদেশে নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি এবং একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হিসেবে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রতি সমর্থন অব্যাহত থাকবে।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বহু-পাক্ষিক ও আঞ্চলিক সমস্যা, বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব, মূল্য সাপ্লাই চেইন সিকিউরিটাইজেশন, ভারত ও যুক্তরাষ্ট্রের অভিন্ন চ্যালেঞ্জ এবং কীভাবে বিভিন্ন সুযোগ কাজে লাগানো যায় সে বিষয়ে ব্যাপক পর্যালোচনা করা হয়েছে।

কোয়াত্রা বলেন, ভারত-পূর্ব-ইউরোপ অর্থনৈতিক করিডোরসহ কানেক্টিভিটি বৃদ্ধি, কোয়াডের অধীনে অব্যাহত ও ক্রমবর্ধমান সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক অংশীদারিত্ব এবং বৈশ্বিক দক্ষিণে ভারতের নেতৃত্বের দৃষ্টিকোণ নিয়ে সংলাপে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..