× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

স্ত্রী হত্যায় স্বামী ও প্রেমিকার ফাঁসি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ সাভারে স্ত্রী শামীমা আক্তার হেপী হত্যা মামলায় স্বামী শামীমার স্বামী মুকুল হোসেন মোল্লা এবং তার প্রেমিকা লাভলী আক্তার নীলুফার ফাঁসির রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

দ-প্রাপ্ত মুকুল হোসেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ময়েনদিয়া শেখপাড়া গ্রামের আব্দুল ওয়াজেদ মোল্লার ছেলে। রায় ঘোষণাকালে মুকুলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর নীলুফা মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর পারিবাবিকভাবে মুকুলের সাথে শামীমার বিবাহ হয়। বিয়ের আগে মুকুল সাভারের গেন্ডা বাসা ভাড়া করে থাকত। ওই বাসায় তার একটি প্যাকেজিং ফ্যাক্টরী ছিলো। আর শামীমা বিয়ের আগে রাজধানীর ডেমরায় বেসরকারী মানবিক সাহায্য সংস্থায় হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের পর সে সাভার শাখায় চলে যায় এবং সাংসারিক জীবন শুরু করে। কিন্তু হঠাৎ করে ২০১২ সালের ৭ জানুয়ারী শামীমা নিখোঁজ হন। পরদিন তার স্বামী মুকুল সাভার থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে এবং পত্রিকা বিজ্ঞপ্তি দেয়। কিন্তু আসামী মুকুলের গতিবিধি শামীমার ভাই সাইফুল ইসলামের সন্দেহজনক হলে সে সাভার থানা পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তার ফ্যাক্টরীতে কর্মরত দুই সন্তানের জননী লাভলী আক্তার নীলুফার সাথে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। মুকুল, নীলুফা এবং আরো এক মহিলা মিলে ২০১২ সালের ৭ জানুয়ারী শামীমার দেহকে ত্রিখন্ডন করে হত্যা করে। এরপর তার দেহ তাদের বাসা হতে ১২ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের ইটভাটা ব্রীজের কাছে ফেলে আসে। ইটভাটা থেকে গত ৮ জানুয়ারী শামীমার শুধু মস্তক পাওয়া যায়। পরে মুকুল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলাটি তদন্তকালে একই থানার এসআই রজব আলী ২০১২ সালের ৩১ আগষ্ট আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৪ সালের ৪ মে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচারকাজ চলাকালে আদালত ২৫ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..