স্ত্রীকে গলা কেটে হত্যা

মেহেরপুর প্রতিনিধি: স্ত্রী তহমিনাকে (২৫) গলা কেটে হত্যা করেছে স্বামী আকাশ ওরফে মিঠু। ঘটনাটি ঘটেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মহাম্মদজম্মা গ্রামে।

বৃহস্পতিবার দিবাগত রাতে শ্বশুর বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তহমিনা খাতুন মহাম্মদজম্মা গ্রামের ছবেদ আলীর মেয়ে। মিঠু পাশের তিয়রবিলা গামের রমজান গাজীর ছেলে। এ ঘটনায় স্বামী মিঠুকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, খবর পেয়ে আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি যৌতুকের জন্য স্বামী মিঠু স্ত্রী তহমিনাকে গলা কেটে হত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। অভিযুক্ত স্বামী মিঠুকে পার্শ্ববর্তী তিয়রবিলা গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।