পাইকগাছায় অষ্টম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় মৈত্রী দাশ (১৪) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মৈত্রী দাশ পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মিলন দাশের মেয়ে ও পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। জানা গেছে শনিবার ভোর সাড়ে ৫টায় প্রাইভেট পড়তে যাওয়ার পূর্ব মুহুর্তে পড়ার ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে তার পিসিমা হৈমন্তীর বাড়ীতে। সে ওই বাড়ীতে থেকে লেখাপড়া করত। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ বলেন, মৃত্যুর কারণ এ মুহুর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।