× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সৌদি আরব গামী বাংলাদেশি কর্মীদের কোয়ারেন্টাইন সমস্যার সমাধানঃ হোটেল বুকিং করতে পারবে তিন শতাধিক ট্রাভেল এজেণ্ট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আজ থেকে সৌদি এয়ারলাইন্সের আর্থিক ও সফটওয়্যার চ্যানেলের মাধ্যমে সৌদি এয়ারের তালিকাভুক্ত তিনশ’ এর বেশি স্থানীয় ট্রাভেল এজেন্ট সৌদি আরবের হোটেল বুকিং করতে পারবে। এতে সৌদি আরব প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সমস্যা দূরীভূত হলো।

তাছাড়া গত ২০ মে ২০২১ থেকে যেসব প্রবাসী হোটেল বুকিং এর কারণে ফ্লাইট মিস করেছেন তাদেরকে বিনা ফিতে পুনরায় টিকেট ইস্যু করতে সম্মত হয়েছে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। টিকেটের তারিখ পরিবর্তন তথা রিইস্যু কারওয়ান বাজারস্থ সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিস এর পাশাপাশি ট্রাভেল এজেন্ট থেকেও করা যাবে।

এছাড়া এখন থেকে যারা সৌদি আরব থেকে সৌদি এয়ারলাইন্স আপ-ডাউন টিকেট ক্রয় করে দেশে আসবেন তারা টিকেট রিকনফার্ম বা তারিখ পরিবর্তনের জন্য ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ অন্যান্য শহরে অবস্থিত তালিকাভুক্ত ট্রাভেল এজেন্ট থেকে করতে পারবেন। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকার কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্স অফিসে আসার প্রয়োজন কমে গেল।

উল্লেখ্য, হোটেল বুকিং এর জন্য ট্রাভেল এজেন্টগুলো সর্বোচ্চ দুই হাজার এবং টিকিট রিইস্যুর জন্য সর্বোচ্চ পাঁচশত টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, মহামারি করোনার বিস্তার রোধকল্পে সৌদি সরকার কর্তৃক গত ১৭ মে, ২০২১ ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা জারি করে, যা ২০ মে, ২০২১ থেকে কার্যকর হয়। সে অনুযায়ী যেসব বিদেশী কর্মীরা নিজ দেশে দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেনি বা সৌদি আরবে থাকাকালীন এক ডোজ টিকা গ্রহণ করেনি তাদেরকে সৌদি আরবে গমন করতে হলে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করতে হবে।

এতে দেশে ছুটিতে আসা সৌদি আরব প্রবাসীরা মারাত্মক আর্থিক সংকটের পাশাপাশি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নানাবিধ কারণে হোটেল বুকিং করতে পারছিলেন না। বিশেষ করে, যেহেতু হোটেল বুকিং এর সময় পুরো টাকা পরিশোধ করতে হয় প্রবাসী কর্মীদের বেশিরভাগেরই ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড না থাকায় কোনোভাবেই হোটেল বুকিং করতে পারছিলেন না। প্রবাসীদের এ সমস্যা সমাধানকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেও হোটেল বুকিং করতে পারছিলেন না প্রবাসীরা। এরই প্রেক্ষিতে প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করে। উক্ত টিম সৌদি এয়ারলাইন্স এবং এসোসিয়েশন অভ্‌ ট্রাভেল এজেন্সিস বাংলাদেশ (আটাব) এর সাথে দফায় দফায় বৈঠক শেষে এ সমস্যা সমাধান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..