× Banner
সর্বশেষ
এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান

সৌদি আরবে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে ১ বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম হোসাইন মোহাম্মদ আলমগীর। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে।

গেলো বৃহস্পতিবার সকালের এ ঘটনায় সোমবার ওই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছেন দাম্মাম দূতাবাস ফয়সাল আহাম্মদ।

সূত্রটি জানায়, পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গেলো এক বছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গুলাগুলি হয়।

সৌদির পুলিশ, আর্মি ও এলিটফোর্সের নিরাপত্তা কর্মীরা প্রায়ই সেখানে জঙ্গিদের হামলার শিকার হন। তারপরও তারা সেখানে দায়িত্ব পালনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এর আগে সেখানে প্রায় ৬-৮ জন বিদেশি নিহত হয়েছেন।

উল্লেখ্য, এক সপ্তাহ ধরে ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে দেয়া হয়েছে। আর এ কারণে কোনো বাংলাদেশি মারা গেলেও তার পরিবার বা অন্যরা কোনো খবর পাচ্ছেন না।

তাই ওই এলাকায় অবস্থানরত  প্রবাসী বাংলাদেশিরা দ্রুত ওই এলাকা ত্যাগ করতে এবং ওই এলাকা থেকে বের হয়ে অন্যত্র স্থানান্তর হওয়ায় জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন ওই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত দূতাবাসের আইন সহায়তাকারী মোহাম্মদ ফয়সাল।


এ ক্যটাগরির আরো খবর..