× Banner
সর্বশেষ
নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু

সৌদিতে একদিনেই সাড়ে ৭ হাজার গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে বসবাস ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে একদিনেই সাড়ে ৭ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

দেশটির শ্রম আইন ও বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

অভিযানের প্রথম দিনেই সাত হাজার ব্যক্তিকে আটক করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আরব নিউজ।

মানসুর আল তুর্কি বলেন, অভিযানে শুধু বসবাসসংক্রান্ত আইন ভঙ্গকারীদের গ্রেফতার করা হয়নি, যাদের বসবাসসংক্রান্ত কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, তাদেরও আটক করা হচ্ছে।

তিনি বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে গ্রেফতার অভিযান শুরু করেছে। যেসব সৌদি প্রতিষ্ঠান অবৈধ শ্রমিক নিয়োগ করেছে, তাদেরও গ্রেফতার করা হবে।

যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করা হবে না। তবে যাদের মেয়াদ শেষ হয়েছে, তাদের যতদ্রুত সম্ভব ফেরত পাঠানো হবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..