ফেক নিউজ দিয়ে অপপ্রচারে পাকিস্তানের ৭৪১ টি ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

ফেক নিউজ দিয়ে অপপ্রচারে পাকিস্তানের ৭৪১ টি ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ

ফেক নিউজকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের অসৎ উদ্দেশ্যের পর্দাফাঁস করেছে ভারত। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইন্সটাগ্রামের মাধ্যমে ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান, এই ভাষাতেই জানিয়েছে ভারত।

জাতিসংঘে ভারত স্থায়ী মিশনের পক্ষ থেকে ট্যুইট করে পাকিস্তানের বিরুদ্ধে তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে।

জানাযায়, স্ট্যানফোর্ড ইন্টারনেট অবজারভেটরির রিপোর্টে সামনে এসেছে পাকিস্তানের চক্রান্ত। ফেসবুকে ১০৩টি পেজ, ৭৮টি ফেসবুক গ্রুপ, ৪৫৩টি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্রমাগত ভুয়ো খবর ছড়ানো হয়েছে। টানা ৩১ অগাস্ট ২০২০ পর্যন্ত দু’নম্বরী কার্যকলাপ চালিয়েছে পাকিস্তান।

একের পর এক ভুয়ো খবরের ঘটনা প্রকাশ্যে আসতে থাকলে নড়েচড়ে বসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। তারপরেই ১০৩টি ফেসবুক পেজ, ৭৮টি গ্রুপ এবং ৪৫৩টি ফেসবুক অ্যাকাউন্ট ও ১০৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ফেসবুক। এই সবকটি অ্যাকাউন্টই পাকিস্তান থেকে খোলা হয়েছিল বলে জানিয়েছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট।

পাক সেনার বিরুদ্ধে সরব হওয়ায় এর আগেও বহু সাংবাদিক, সমাজকর্মী বা মানবাধিকার কর্মীর ওপর অত্যাচার চালানো হয়েছে। বহুজন উধাও হয়ে গিয়েছেন আশ্চর্যজনকভাবে। বহুজনকে মেরে ফেলা হয়েছে। তবু পাক সেনার বাড়বাড়ন্ত থামেনি বলে অভিযোগ সেদেশের মানবাধিকার কর্মীদের।

এদিকে, পাক স্বাধীনতা দিবসের আগে, পাক সাংবাদিক মার্ভি সিরমেড বলেন, “দেশে যখন শিয়া, আহমাদী, হিন্দু, শিখ এবং খ্রিস্টানদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংঘাত অব্যাহত তখন প্রধানমন্ত্রী ইমরান খান সেইদিকে লক্ষ্য না রেখে স্বাধীনতার দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে আবারও তিনি কাশ্মীর ইস্যু উত্থাপন করেছেন।”

এসব ফেসবুক অ্যাকাউন্টগুলিতে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের পাশাপাশি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং ইমরান খান সরকারের প্রশংসায় একাধিক পোস্ট হয়েছে, এমনটাই দেখা গিয়েছে। দীর্ঘসময় এই কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।