× Banner
সর্বশেষ
ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট

সোলায়মান শেঠকে ছাড়াই মহানগর জাপার সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

ইব্রাহিম খলিল, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : বহুল আলোচিত নেতা সোলায়মান আলম শেঠকে ছাড়াই চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামিকাল ১০ সেপ্টেম্বর। নগরীর জিইসি কনভেশন সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনকে ঘিরে দলের কতিপয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেলেও ক্ষোভ বিরাজ করছে সোলায়মান আলম শেঠের অনুসারি নেতাকর্মীদের মাঝে। এছাড়া হঠাৎ সম্মেলন করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা নিয়ে নানা গুঞ্জন চলছে নগরীর রাজনৈতিক মহলেও।

সম্প্রতি জাতীয় পার্টির সাহস আছে শক্তি নেই দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের এমন মন্তব্যে দলের শক্তি বাড়ানোর চেষ্টাই হঠাৎ দল গোছানোর জন্য এই সম্মেলন করা হচ্ছে বলে মত প্রকাশ করেছেন চট্টগ্রামের রাজনৈতিক বোদ্ধারা।

চট্টগ্রাম হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা এডভোকেট রানা দাশ বলেন, বিএনপির ত্রাহি অবস্থার সুযোগ নিতে জাতীয় পার্টির তৎপরতা বেড়েছে। বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে প্রধান বিরোধী দল হিসেবে আতœপ্রকাশের খায়েশ রয়েছে দলটির।

তিনি বলেন, বিভক্ত জাতীয় পার্টির এই খায়েশ কোনদিন পূরণ হবে বলে মনে হচ্ছে না। দলীয় কোন্দলের কারনে তারা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির একাংশকে বাদ দিয়ে সম্মেলন করছে। এই অংশের নেতৃত্বে রয়েছে নগর জাতীয় পার্টির বহুল আলোচিত নেতা সোলায়মান আলম শেঠ।

মহানগর জাতীয় পার্টির একটি সূত্র জানায়, সম্মেলনে মহানগরীর নতুন কমিটি ঘোষণা করবেন পার্টির চেয়ারম্যান। এরপর আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলন। এই দুটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

সম্মেলনে যোগ দিতে আজ বুধবার বিকালে চট্টগ্রাম আসছেন পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। চট্টগ্রামে এসে তিনি মহানগরী এবং দক্ষিণ জেলার সম্মেলনের ব্যাপারে দলের শীর্ষ নেতাদের সাথে রাত্রে বৈঠক করবেন।

সূত্র জানায়, দলের ভাইস চেয়ারম্যান মাহজাবীন মোরশেদের আহ্বানে এই সম্মেলন হচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তবে এই সম্মেলনে দাওয়াত না করায় সোলায়মান আলম শেঠ ও তার অনুসারি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানতে চাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম এ প্রসঙ্গে দি নিউজকে বলেন, সোলায়মান আলম শেঠের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল তিন শর্তে। এরমধ্যে প্রথম শর্ত ছিল, জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা ও বৃহত্তর চট্টগ্রামের জেলাগুলোর বর্তমান কমিটির কার্যক্রমে কোন প্রকার হস্তক্ষেপ না করা। তাই সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

সোলায়মান আলম শেঠ বলেন, আমি দলের প্রেসিডিয়াম সদস্য ও নগর কমিটির সাবেক সভাপতি অথচ আমাকেই সম্মেলনে দাওয়াত দেওয়া হয়নি। অনেক ত্যাগের মাধ্যমে চট্টগ্রামকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে তুলেছি। বলতে গেলেই আমিই জাতীয় পার্টির নগর পিতা। দলের দুঃসময়ে কখনো মাঠ ছেড়ে যায়নি।

তিনি বলেন, কোন থানা কমিটি না করে নামকাওয়াস্তে সম্মেলন আহবান করা হয়েছে। আমার ১১১ সদস্যের কমিটির কাউকে সম্মেলনে স¤পৃক্ত করা হয়নি। এটি একটি একপেশে সম্মেলন। এ নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যেও বিরূপ ধারণা রয়েছে। বিষয়টি পার্টির চেয়ারম্যান বিবেচনা করবেন বলে আশা করছি।

এদিকে সম্মেলনকে ঘিরে মহানগরীর নতুন কমিটির পদ প্রত্যাশীদের মধ্যে চলছে দৌড়ঝাপ। এরমধ্যে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সভাপতি পদে একক প্রার্থী বর্তমান কমিটির আহবায়ক মাহজাবীন মোরশেদ এমপি, সাধারণ স¤পাদক পদে বর্তমান কমিটির সদস্য সচিব আলহাজ্ব এয়াকুব হোসেন, এফবিবিসিআইয়ের সদস্য ও বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম জেলার সাধারণ স¤পাদক আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার ও মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ স¤পাদক তপন চক্রবর্তী।

যোগাযোগ করা হলে আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার বলেন, আমি সাধারণ স¤পাদক পদের প্রার্থী। দলের সকল অঙ্গসংগঠন আমার পক্ষে। এখন পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষ নেতারা কি করেন তার অপেক্ষায় আছি। দলের শীর্ষ নেতাদেরকেও বলেছি-আমি সাধারণ স¤পাদক প্রার্থী। এখন উনারা যা করেন তাই হবে।

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ স¤পাদক তপন চক্রবর্তী জানান, আমি দীর্ঘদিন থেকেই জাতীয় পার্টির রাজনীতির সাথে স¤পৃক্ত। আমি মহানগরীর সাধারণ স¤পাদক ছিলাম। আমি এরশাদ সাহেব (পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ), আনিস সাহেব, (মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ), বাবলু সাহেব (জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এমপি), মাহজাবীন মোরশেদ এমপির সাথে কাজ করছি। তারা যদি আমাকে মূল্যায়ন করেন তাহলে আমি আবার সাধারণ স¤পাদক হবো। দলের জন্য কাজ করবো।

প্রসঙ্গত, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনকে ঘিরেও নতুন পদ-প্রত্যাশীদের মধ্যে চলছে নানান চেষ্টা-তদ্বির। চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টির সম্মেলন ইতোমধ্যে স¤পন্ন হয়েছে। সম্মেলনের পরপরই নতুন কমিটির সভাপতি এবং সাধারণ স¤পাদকের নাম ঘোষণা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..