সোনিয়ার আত্মহত্যায় প্রলুব্ধ কারি দু’জন জেলহাজতে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ   পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রহিমা আক্তার সোনিয়া নামের মেধাবী স্কুল ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও দিয়ে ব্লাকমেইল ও আত্মহত্যার প্রলুব্ধের অভিযুক্ত রাজন ও আতিককে জেলহাজতে প্রেরণ করেছে আদালত।

১৬ অক্টোবর (সোমবার) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তেঁতুলিয়া আমলি আদালত-৪ এ হাজির হয়ে রাজন ও আতিক জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে, আলোচিত এ মামলার আসামীদের আত্মসমর্পণের কথা শুনে আদালত চত্বরে অসংখ্য উৎসুক জনতা ভিড় করে।

এছাড়া, সোমবার ওই ঘটনার প্রতিবাদে এবং আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁতুলিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে মানববন্ধন কর্মসূচি পালন করে।

উলেখ যে, ১০ অক্টোবর সকাল ৯টায় নবম শ্রেনীর মেধাবী ছাত্রী রহিমা আক্তার সোনিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্য করেছে। এর পড়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ড বয় তেঁতুলিয়া উপজেলা সদরের মোমিনপাড়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে মনসুর আলম রাজন (৩২) এবং ক্ষণিয়াভিটা এলাকার বাসির উদ্দিনের ছেলে তেঁতুলিয়া বাজারের বিক্যাশ এজেন্ট আতিকুর রহমান আতিক (৩৪) সোনিয়াকে অব্যাহত ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে ব্লাকমেইল করে আসচ্ছিল।

এ ঘটনায় গত ১৪ অক্টোবর সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে রাজন ও আতিকের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা দায়ের করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।