সোনাক্ষী অঙ্কে কাঁচা

বিনোদন ডেস্ক: সোনাক্ষী সিনহা ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বলিউডে পাকা জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে মজার ব্যাপর হলো- যে কন্যার এত গুণ অথচ অঙ্কে কাঁচা সেই সোনাক্ষী।

বলিউডে পা রাখার আগে অনেক স্বপ্নই দেখেছেন শত্রুঘ্নতনয়া। কিন্তু সেসব স্বপ্নের গুড়েবালি দিয়েছে এই অঙ্ক নামক বিষয়টি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘ছোটবেলা থেকে আমি মহাকাশচারী হতে চেয়েছিলাম। কিন্তু অঙ্কে কাঁচা হওয়ায় কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাইনি। এরপর টেনিস ও সাঁতারে মন দিই। ভেবেছিলাম মহাকাশচারী হওয়ার আক্ষেপ সাঁতারু হয়ে মেটাব কিন্তু সে স্বপ্নও স্বপ্নই রয়ে গেল।’

কস্টিউম ডিজাইনার হিসেবে একটি শোতে অংশ নিতে গিয়ে আরবাজ খানের নজরে আসেন সোনাক্ষী। তারপর সালমান খানের বিপরীতে বলিউড টাউনে পা রাখেন এ অভিনেত্রী। তারপরের গল্প সবারই জানা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।